নরসিংদী/ফেনী, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর মনোহরদীর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ির চাপায় দুজন নিহত হয়েছেন। অন্যদিকে ফেনীতে অটো রিকশা উল্টে নিহন হয়েছেন এক কলেজ ছাত্র।
নরসিংদীর দুর্ঘটনাটি ঘটে রোববার সকাল ৯টায় মনোহরদী উপজেলার শুকুন্দী ইউনিয়নের নারান্দী বাগানবাড়ি এলাকায়।
নিহতরা হলেন- দেলোয়ার হোসেন (৩৬) ও তার ভাস্তে বজলূর রহমান (৩৫)। তারা দুজন একটি মটর সাইকেলে ছিলেন।
মনোহরদী থানার ওসি সাইদুর রহমান সাংবাদিকদের বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মোস্তফা তার গাড়ি নিয়ে জেলা সদরে যাচ্ছিলেন। পথে মটর সাইকেলকে চাপা দেয় তার গাড়ি।
দেলোয়ার ও বজলুর ঘটনাস্থলে নিহত হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
এ বিষয়ে মনোহরদী থানায় মামলা হয়েছে। পুলিশ গাড়িটি আটকও করেছে। তবে গাড়িচালক আব্দুল মালেক পালিয়ে গেছে বলে পুলিশ জানায়।
ফেনীর দুর্ঘটনাটি ঘটে সকাল ৯টার দিকে সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের সুন্দরপুর এলাকায়।
নিহত আমান উল্লাহ (১৮) ফনী সরকারী কলেজের হিসাব বিজ্ঞান প্রথম বর্ষের ছাত্র। তিনি বালিগাঁও ইউনিয়নের বেতাগাঁও গ্রামের আব্দুল খালেকের ছেলে।
আমান সিএনজি অটো রিকশায় চড়ে গ্রাম থেকে কলেজে আসার পথে দুর্ঘটনায় পড়েন বলে সদর থানার ওসি মো. নাজিম উদ্দিন সাংবাদিকদের জানান।
দুর্ঘটনায় অটো রিকশা চালকও আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৩১ ঘ.
bdnews24