গাজীপুর, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে সড়ক দুর্ঘটনায় এক বাসচালকসহ দুজন নিহত হয়েছেন।
তারা হলেন- গাজীপুর-ঢাকা রুটে চলাচলকারী ভিআইপি সাভিসের বাসের চালক, শরীয়তপুরের সখীপুর থানার বাহাদ্দী মুন্সি এলাকার মো. মতিউর রানা (২০) এবং জামালপুরের ইসলামপুর উপজেলার আকন্দপাড়া এলাকার হাওয়া খাতুন (৬০)।
মহাসড়ক পুলিশের নাওজোর ফাঁড়ির উপপরিদর্শক মো. সাজ্জাত হোসেন সাংবাদিকদের জানান, রোববার সকাল সোয়া ৬টার দিকে বোর্ডবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় স¤্রাট পরিবহনের একটি বাস হাওয়া খাতুনকে চাপা দেয়। হাওয়া ঘটনাস্থলেই মারা যান।
অন্যদিকে বড়বাড়ি এলকায় শনিবার মধ্যরাতে গাড়িচাপায় নিহত হন ভিআইপি পরিবহনের চালক মতিউর। তার লাশ সহকর্মীরা সনাক্ত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০১২ ঘ.
bdnews24