২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ঠিকাদারের 'আত্মহত্যা'

বরিশাল নগরীতে শনিবার সন্ধ্যায় এক ঠিকাদারের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2011, 03:50 PM

Updated : 24 Aug 2022, 04:22 PM

বরিশালে, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল নগরীতে শনিবার সন্ধ্যায় এক ঠিকাদারের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। স্বজনরা জানিয়েছে, শেয়ার বাজারে বিনিয়োগ করে লোকসান হওয়ায় নজিবুল হাসান রনি (২৫) আত্মহত্যা করেছেন। রনি নগরীর করিম কুটির মানু মিয়া লেনের আবুল কালাম আজাদের ছেলে। প্রতিবেশী আলমগীর হোসেন সাংবাদিকদের জানান, রনির মায়ের চিৎকার শুনে সেখানে ছুটে যাই। শয়নকক্ষের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থা থেকে তাকে নামানো হয়। শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন। আরেক প্রতিবেশী জাহিদ হোসেন পরিবারের সদস্যদের বরাত দিয়ে বলেন, শেয়ার বাজারে রনি প্রায় এক কোটি টাকা বিনিয়োগ করেছেন। সেখানে অর্ধকোটি টাকা লোকসান হওয়া, ঠিকাদারী কাজে ঝামেলাসহ নানা অশান্তির কারণে রনি আত্মহত্যা করে থাকতে পারেন। কোতোয়ালি মডেল থানার ওসি শাহিদুজ্জামান বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৭ ঘ.