২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, কারাদন্ড

গাজীপুর সদর উপজেলায় ইয়াবাসহ গ্রেপ্তার এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2011, 06:04 PM

Updated : 24 Aug 2022, 04:21 PM

গাজীপুর, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলায় ইয়াবাসহ গ্রেপ্তার এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে তাকে আরো একমাস বিনাশ্রম কারাভোগ করতে হবে। শুক্রবার গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আইরিন ফারজানা এ সাজা দেন। দন্ডিত মো. হেলাল (১৯) জেলা শহরের প্রধান ডাকঘর গলি এলাকার বাসিন্দা। গাজীপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান মো. জিল্লুর রহমান জানান, দুপুরে সদর হাসপাতাল সড়ক এলাকা থেকে ৪৮টি ইয়াবাসহ ট্যাবলেটসহ হেলালকে গ্রেপ্তার করেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। বিকালে তাকে ভ্রাম্যমাণ আদালত হাজির করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৮ ঘ.