চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাটকা মাছ বিক্রির অপরাধে তিন মৎস্য বিক্রেতাকে ৫৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সকালে নগরীর বৃহত্তম পাইকারি মাছের আড়ত ফিশারি ঘাটে অভিযান চালিয়ে জেলা নির্বাহী হাকিম ফজলে এলাহী ওলি'র নেতৃত্বে পরিচালিত আদালত এ জরিমানা করে।
র্যাব-৭ এবং জেলা মৎস্য সম্পদ কর্মকর্তারা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।
র্যাব-৭ এর সহকারী পরিচালক সিনিয়র এএসপি ছাইদুল হাছান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।
জাটকা ধরা এবং বিক্রির অপরাধে আদালত মাছ ব্যবসায়ী লোকমান হোসেনকে ২৮ হাজার, মো. ইইউনুছকে ৫ হাজার এবং অপরিচ্ছন্ন পরিবেশে বরফ তৈরির অপরাধে মো. সেলিমের কাছ থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করে।
জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে বলে র্যাব কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৮৪৫ ঘ.
bdnews24