ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বাড্ডায় ট্রাকের ধাক্কায় দুই ছাত্রের মৃত্যু হয়েছে।
নিহতরা হলো- তানভীর হোসেন (১৭) ও মো.রাসেল (১৫)।
পুলিশ জানায়, তানভীর হোসেন রামপুরা একরামুন্নেসা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। রাসেল ওই এলাকার খালেদ হায়দার মোমোরিয়াল স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র।
এ ঘটনায় মো.শিথিল (১৯) নামে এক কলেজ ছাত্রও গুরুতর আহত হয়।
তেজগাঁও থানার ওসি মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিথিলের বোনের বিয়ের অনুষ্ঠান শেষে বৃহস্পতিবার প্রথম প্রহরে মটর সাইকেলের তেল আনতে তিন জন বাড্ডার লিংক রোডে যায়। এ সময় দ্রুতগামী ট্রাকটি মটর সাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে তারা আহত হন।
রাত সাড়ে ৩টার দিকে পথচারীরা তিন জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তানভীর ও রাসেলকে মৃত ঘোষণা করেন।
শিথিলকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।
পরিবারের আবেদনে নিহতদের লাশের ময়নাতদন্ত হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৭০২ ঘ.
bdnews24