২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্প্রচার নীতিমালার খসড়া অনলাইনে প্রকাশের সুপারিশ

সংশ্লিষ্ট সবার মতামত নিতে জাতীয় সম্প্রচার নীতিমালার প্রাথমিক খসড়া অনলাইনে প্রকাশের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2011, 10:45 AM

Updated : 24 Aug 2022, 04:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংশ্লিষ্ট সবার মতামত নিতে জাতীয় সম্প্রচার নীতিমালার প্রাথমিক খসড়া অনলাইনে প্রকাশের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৯তম সভায় এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। কমিটির সভাপতি ওবায়দুল কাদেরের সভাপতিত্বে এই সভায় বলা হয়, জাতীয় সম্প্রচার নীতিমালা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে আরো পরিমার্জিত আকারে তা উপস্থাপন করা প্রয়োজন। সম্প্রতি প্রভাবশালী ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ান এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশ সরকার বিরুদ্ধ মতকে চাপা দিতে স¤প্রচার সম্পর্কিত আইন প্রণয়ন করেছে। বিএনপি-জামায়াত সমর্থক সাংবাদিকদের সংগঠন এই খসড়াকে 'বাকস্বাধীনতা হরণের অপকৌশল' হিসেবে উল্লেখ করে আসছে। এ বিষয়ে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওবায়দুল কাদের বুধবার বলেন, এ বিষয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। বিতর্ক হচ্ছে অহেতুক। নীতিমালার খসড়ার বিভিন্ন দিক নিয়ে সংসদীয় স্থায়ী কমিটিতে আলোচনা হবে। গত বছর ১৪ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় স¤প্রচার নীতিমালা প্রণয়নের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বছর ১৪ মার্চ জাতীয় সংসদে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ জানান, দেশের গণমাধ্যমের জন্য একটি সম্প্রচার নীতিমালা তৈরির কাজ চলছে। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের শিল্পী সম্মানি বাড়ানোর প্রস্তাব করা হয় এবং শিল্পী সম্মানির ওপর আরোপিত ১০ শতাংশ কর মওকুফের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করে কমিটি। সভায় কমিউনিটি রেডিও স্থাপন, স¤প্রচার ও পরিচালনা নীতিমালা ২০০৮ এবং চলচিত্র উন্নয়ন কর্পোরেশনের উন্নয়নে কমিটি প্রতিবেদনে দেওয়া সুপারিশসমূহের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সুস্থ ধারার চলচ্চিত্র নির্মাণকে উৎসাহিত করতে আরো বেশি কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লি¬ষ্ট কর্তৃপক্ষকে পরামর্শ দেওয়া হয়। কমিটির সদস্য ও তথ্য মন্ত্রী আবুল কামাল আজাদ, শাহিন মনোয়ারা হক এবং সুকুমার রঞ্জন ঘোষ সভায় অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/জেকে/১৬৩৯ ঘ.