ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপিসহ চার দলের ডাকা হরতালের মধ্যে রাচজধানীর শাহবাগে বাসের ধাক্কায় এক জন আহত হয়েছেন।
শাহবাগ থানা পরিদর্শক (ওসি) রেজাউল করিম জানান, আহত ব্যক্তির নাম একেএম মাহবুবুল আলম। তিনি বাংলাদেশ সিভিল এভিয়েশনের সদস্য (অ্যাডমিন)।
দুপুরে রাস্তা পার হওয়ার সময় মিরপুরগামী একটি বাস তাকে ধাক্কা দেয় বলে জানান তিনি।
আহত মাহবুবুলকে প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হয়।
পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।
পুলিশ কর্মকর্তা রেজাউল বলেন, বাসের চালক এবং বাসটি শাহবাগ থানায় আটক করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/কেটি/এসইউ ১৩৫১ ঘ.
bdnews24