২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ডাকাতের অস্ত্রাঘাতে নিহত ১

ফরিদপুরের বোয়ালমারীতে ডাকাতের অস্ত্রাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2011, 03:58 AM

Updated : 24 Aug 2022, 04:21 PM

ফরিদপুর, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের বোয়ালমারীতে ডাকাতের অস্ত্রাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। সাতৈর ইউনিয়নের কানখরদি গ্রামে বুধবার রাতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতের নাম মন্টু মিয়া (৬০)। ডাকাত দল তার বাড়িতে ডাকাতি করে বলে বোয়ালমারী থানার ওসি শেখ আলী আহমদ জানিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, আট/দশ জন ডাকাত ওই বাড়ি থেকে নগদ দেড় লক্ষাধিক টাকা এবং তিন ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয়। ডাকাতিতে বাধা দিলে খুন করা হয় মন্টু মিয়াকে। পুলিশ লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০৯৫৫ ঘ.