২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সব পক্ষের মত নিয়েই সম্প্রচার নীতিমালা'

জাতীয় সম্প্রচার নীতিমালার প্রাথমিক খসড়া নিয়ে সৃষ্ট বিতর্কের প্রেক্ষাপটে তথ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুন বলেছেন, সব পক্ষের সঙ্গে আলোচনা ও অনলাইনে মতামত নিয়েই এটি চূড়ান্ত করা হবে। জানাচ্ছেন মহসীনুল করিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2011, 06:57 PM

Updated : 24 Aug 2022, 04:03 PM

মহসীনুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-জাতীয় সম্প্রচার নীতিমালার প্রাথমিক খসড়া নিয়ে সৃষ্ট বিতর্কের প্রেক্ষাপটে তথ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুন বলেছেন, সব পক্ষের সঙ্গে আলোচনা ও অনলাইনে মতামত নিয়েই এটি চূড়ান্ত করা হবে। তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওবায়দুল কাদের বলেছেন, এটি নিয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। বিতর্ক হচ্ছে অহেতুক। নীতিমালার খসড়াটির বিভিন্ন বিষয় নিয়ে বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে আলোচনা হবে। তথ্য সচিব বলেন, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের নেতৃত্বে নীতিমালাটির প্রাথমিক খসড়াটি তৈরি হয়েছে। এটি একেবারেই প্রাথমিক পর্যায়ের একটি উদ্যোগ। খসড়াটিতে কি রয়েছে, তা সংসদীয় স্থায়ী কমিটি দেখতে চেয়েছে। এজন্য একটি কপি কমিটিতে পাঠানো হয়। তিনি বলেন, কমিটি খসড়াটি দেখার পর দেড়মাস আগে এতে কিছু বিষয় সংযোজন ও বিয়োজন করতে বলে। একইসঙ্গে খসড়াটি চূড়ান্ত করার আগে অনলাইনে প্রকাশ করে জনগণ ও সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নিতেও বলা হয়। মন্ত্রণালয়ও খসড়াটি নিয়ে কাজ করছে। এখনো চূড়ান্ত কিছু হয়নি। জাতীয় স¤প্রচার নীতিমালা চূড়ান্ত অথবা আইন প্রণয়ন করা হয়েছে বলে গুঞ্জন ও প্রকাশিত সংবাদকে অপপ্রচার বলে মন্তব্য করেন তিনি। স¤প্রতি প্রভাবশালী ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ান এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশ সরকার বিরুদ্ধ মতকে চাপা দিতে স¤প্রচার সম্পর্কিত আইন প্রণয়ন করেছে। বিএনপি-জামাত সমর্থক সাংবাদিকদের সংগঠন প্রস্তাবিত খসড়াকে বাকস্বাধীনতা হরণের অপকৌশল বলে বর্নণা করেছে। প্রস্তাবিত নীতিমালায় বঙ্গবন্ধুর প্রতি কোনো প্রকার অবজ্ঞা বা অসম্মান প্রদর্শনের বিষয়ে ওপর কড়াকড়ি আরোপের বিষয়ে সচিব বলেন, এটি একটি সাংবিধানিক বিষয়। সংবিধান অনুযায়ীই এটি করা যাবে না। এটি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে, চূড়ান্ত হয়নি। এ ব্যাপারে সংসদীয় কমিটির সভাপতি ওবায়দুল কাদেরের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, নীতিমালাটি এখনো প্রাথমিক আলোচনার পর্যায়ে রয়েছে। এখনো চূড়ান্ত কিছু হয়নি বা সরকার কোনো সিদ্ধান্তও নেয়নি। অহেতুক বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। প্রস্তাবিত নীতিমালায় 'সরাসরি বা বিজ্ঞাপনের মাধ্যমে কোন রাজনৈতিক দলের বক্তব্য বা মতামত প্রচার করা যাবে না' ও 'রাজনৈতিক উদ্দেশ্যে কোন বিদ্রোহ, নৈরাজ্য এবং হিংসাত্মক ঘটনা প্রদর্শন করা যাবে না' বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। এ নিয়ে সচিবও কোন মন্তব্য করতে রাজি হননি। খসড়া নীতিমালায় যা বলা হয়েছে ১. রাষ্ট্রের নিরাপত্তা বিপন্ন করতে পারে এমন ধরণের সামরিক বা সরকারি কোন তথ্য ফাঁস করা যাবে না। ২. আইন-শৃঙ্খলা ভঙ্গ এবং ভঙ্গের প্রতি সহানুভূতি সৃষ্টি হয় এমন অনুষ্ঠানও প্রচার করা যাবে না। ৩. কোন বিদেশী রাষ্ট্রের অনুকূলে কোন ধরণের প্রচারণা, যা বাংলাদেশ ও সংশ্লিষ্ট দেশের মধ্যে বিরোধের কোন একটি বিষয়কে প্রভাবিত করতে পারে কিংবা একটি বন্ধুভাবাপন্ন বিদেশী রাষ্ট্রের বিরুদ্ধে এমন ধরণের প্রচারণা, যার ফলে সেই রাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সুসম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে, এমন অনুষ্ঠানও করা যাবে না। ৪. দেখানো যাবে না কোন জনগোষ্ঠী, জাতি বা দেশের মর্যাদা বা ইতিহাসের ঘটনা বা দৃশ্যবিন্যাস। ধর্ষণ, ব্যাভিচার, মহিলাদের ওপর পরাধমূলক আক্রমণ, নারী ও শিশুদের নিয়ে অবৈধ ব্যবসা, উত্ত্যক্তকরণ, পতিতাবৃত্তি এবং দালালি, কামুক বা অশোভন দেহভঙ্গি নৈতিক মান অনুযায়ী গ্রাহ্য শয্যা-দৃশ্যের বহির্গত কোন দৃশ্য সংযোজন করা যাবে না। ৫. অপরাধীদের কার্যকলাপের কৌশল প্রদর্শন বা অপরাধ সংগঠনের ক্ষেত্রে নতুন পদ্ধতি সহায়ক হতে পারে, এমন খবরও প্রচার করা যাবে না। ৬. জাতির পিতার প্রতি কোন প্রকার অবজ্ঞা বা অসম্মান করা যাবে না। সরাসরি বা বিজ্ঞাপনের মাধ্যমে কোন রাজনৈতিক দলের বক্তব্য বা মতামতও প্রচার করা যাবে না। ৭. রাজনৈতিক উদ্দেশ্যে কোন বিদ্রোহ, নৈরাজ্য এবং হিংসাত্মক ঘটনা প্রদর্শন করা যাবে না। ৮. রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিদেশী কূটনৈতিক ও জাতীয় বীরদের পণ্যের বিজ্ঞাপনে অন্তর্ভুক্ত করা যাবে না। ৯. ওয়াজ মাহফিল, ওরস, পূজা, বড়দিন, বৌদ্ধ পূর্ণিমা ইত্যাদি ধর্ম বিষয়ক বিজ্ঞাপন প্রচারের আগে তথ্য মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে। ১০. সরকার অনুমোদিত অনুষ্ঠান, যেমন- প্রেসিডেন্ট ও সরকার প্রধানের ভাষণ, গুরুত্বপূর্ণ ঘোষণা বা প্রেস নোট, জরুরি আবহাওয়া বা স্বাস্থ্যবার্তা, সরকার কর্তৃক সময় অনুমোদিত জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বাধ্যতামূলকভাবে প্রচার করতে হবে। ১১. সকল ধর্মীয় অনুভূতির প্রতি পূর্ণ শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। কোন জাতি, ধর্ম-স¤প্র্রদায় বা ব্যক্তি বিশেষের প্রতি কোনরূপ অবমাননা বা শ্লেষ, কটাক্ষ বা সমালোচনা করা যাবে না। সা¤প্রদায়িকতা পরিহার করতে হবে। ১২. দেশী ও বিদেশী ছবি বা অনুষ্ঠানে অশ্লীল চুম্বনের দৃশ্য সর্বতোভাবে পরিহার করতে হবে। ১৩. হিংসাত্মক সন্ত্রাসমূলক এবং দেশীয় সংস্কৃতির মূল্যবোধের পরিপন্থি কোন অনুষ্ঠান প্রচার করা যাবে না। ১৪. বেসরকারি স¤প্রচারের উদ্দেশ্যে পরিবেশিত অনুষ্ঠান প্রচারের ক্ষেত্রে ১৯৬৩ সালের ফিল্ম সেন্সরশিপ অ্যাক্টের অধীনে প্রণীত বিধি বা নীতিমালা অনুযায়ী কোন অনুষ্ঠান প্রচার করা যাবে না। ১৫. রেডিও, টেলিভিশন চ্যানেলকে নিজ দায়িত্বে বিজ্ঞাপন সংক্রান্ত ছাড়পত্র প্রদান করতে হবে। এক্ষেত্রে টেলিভিশন বিজ্ঞাপন নীতিমালা সঠিকভাবে অনুসরণ করা না হলে তথ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট টিভি চ্যানেলের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। ১৬. প্রস্তাবিত নীতিমালায় উল্লেখ না থাকা সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তথ্য মন্ত্রণালয়। তথ্য মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, জাতীয় সম্প্রচার নীতিমালা তৈরির জন্য ১৯৯০ সালের ১৮ ফেব্র"য়ারি তৎকালীন মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে নয় সদস্যের একটি কমিশন গঠন করে সরকার। কমিশন '৯১ সালের ৩০ সেপ্টেম্বর একটি প্রতিবেদন জমা দেয়। পরবর্তীতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সরকার ক্ষমতায় এলে পুরো মেয়াদকালেই প্রতিবেদনের ব্যাপারে কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। '৯৬ সালে শেখ হাসিনার সরকার দায়িত্ব নেওয়ার পর বেতার ও টিভির স্বায়ত্ত্বশাসন কমিশন গঠন করে। ওই কমিশন সরকারর কাছে বিটিভি ও বাংলাদেশ বেতারকে স্বায়ত্ত্বশাসন দেওয়াসহ সংসদে বিল এনে একটি জাতীয় স¤প্রচার কমিশন গড়ার সুপারিশ করে। সুপারিশে স¤প্রচার কমিশনকে জাতীয় স¤প্রচার নীতিমালা তৈরির ক্ষমতায় দেওয়ার প্রস্তাব দেয়। তৎকালীন সরকার এ সুপারিশের ব্যাপারে সিদ্ধান্ত না নিয়ে '৯৮ সালে 'বেসরকারি মালিকানায় টেলিভিশন স্থাপন ও পরিচালনা নীতি' এবং 'বেসরকারি মালিকানায় রেডিও স্থাপন ও পরিচালনা নীতি' নামে দুটি খসড় নীতিমালা তৈরি করে। এ খসড়া নীতিমালার ভিত্তিতেই বেসরকারি টেলিভিশন ও রেডিও স্টেশন চালুর অনুমতি দেয় সরকার। এক্ষেত্রে একই নীতি অনুসরণ করে পরবর্তী সরকারও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জিএনএ/০০৪৩ ঘ.