২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজেদের শেয়ার কিনতে চায় কোম্পানিগুলো

বাজারে অস্থিতিশীলতা ঠেকাতে নিজেদের কোম্পানির শেয়ার কেনার আগ্রহের কথা জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2011, 11:44 AM

Updated : 24 Aug 2022, 04:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) Ñ বাজারে অস্থিতিশীলতা ঠেকাতে নিজেদের কোম্পানির শেয়ার কেনার আগ্রহের কথা জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি)। এ লক্ষ্যে প্রয়োজনীয় আইন সংস্কারের জন্য নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে অনুরোধ জানানো হয়েছে। বুধবার বিকেলে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিএপিএলসি সভাপতি সালমান এফ রহমান এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন। তিনি বলেন, "পুঁজিবাজারের বর্তমান অবস্থা নিয়ে আমরা সবাই চিন্তিত। গতকাল বিএপিএলসি সদস্যদের সঙ্গে বৈঠক করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, প্রয়োজনে আমরা নিজেদের কোম্পানির শেয়ার সাপোর্ট করবো।" সালমান এফ রহমান বলেন, "শেয়ারের মূল্য কমে যাওয়ায় শেয়ারহোল্ডার ও কোম্পানি উভয়েই ক্ষতিগ্রস্থ হচ্ছে। তাই বর্তমান পরিস্থিতিতে যাতে দাম পড়ে না যায় সেজন্য পরিচালকেরাই শেয়ার কিনে নেব।" "তবে এটা করতে গিয়ে দেখলাম আইনে সমস্যা রয়েছে। আজ এসইসির সঙ্গে কথা বলেছি। তারা আশ্বাস দিয়েছে বলেছে, এ বিষয়ে স্টক এক্সচেঞ্জগুলোর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে তারা," বলেন ডিএসই-এর এই পরিচালক। বেক্সিমকো গ্র"পের ভাইস চেয়ারম্যান বলেন, "বাজারে আস্থার সংকট রয়েছে। পাশাপাশি যারা মার্জিন ঋণ দিয়েছে ও নিয়েছে তারা উভয়েই সংকটে রয়েছে।" "এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমরা একটি সমাধানের কথা ভাবছি। আগামী সপ্তাহে সবার সঙ্গে বৈঠক করে একটি ভালো সমাধানে আসতে পারব বলে আশা করছি," বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/আরবি/এসইউ/১৭৩৪ ঘ.