২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈতনিক নারী শিক্ষা প্রতিষ্ঠানে ব্রিটিশ এমপি

সুনামগঞ্জের দিরাই উপজেলায় একটি অবৈতনিক নারী শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম পরিদর্শন করেছেন পাঁচ ব্রিটিশ পার্লামেন্ট সদস্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2011, 11:42 AM

Updated : 24 Aug 2022, 04:03 PM

সুনামগঞ্জ, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের দিরাই উপজেলায় একটি অবৈতনিক নারী শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম পরিদর্শন করেছেন পাঁচ ব্রিটিশ পার্লামেন্ট সদস্য। এছাড়া ১৫ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত আরো নয়জন ব্রিটিশ নাগরিক। বুধবার সকালে তারা উপজেলা সদরে 'বাংলাদেশ ফিমেইল একাডেমি' নামের এই অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। ব্যবাসয়ী ও সমাজকর্মীসহ প্রতিনিধি দলের পাঁচ ব্রিটিশ পার্লামেন্ট সদস্য হলেন নিককি মরগান, টবিয়াস এলউড, অ্যানি মেইন, এন্ড্রু স্টিফেনসন ও এলিক অলার্নস। একাডেমির চেয়ারম্যান জামিল আহমেদ চৌধুরী জানান, সাংসদ, দুপুরে একাডেমির শিক্ষার্থীদের শরীরচর্চা কার্যক্রম দেখে তারা প্রত্যেক শিক্ষার্থীকে পুতুল, গাড়িসহ বিভিন্ন খেলাধুলার সামগ্রী উপহার দেন। পরে একাডেমির বিভিন্ন ভবন ঘুরে দেখেন এবং কার্যক্রম সম্পর্কে অবহিত হন। পরিদর্শন শেষে প্রতিনিধি দলের সদস্য নিককি মরগান সাংবাদিকদের বলেন, বাংলাদেশের প্রকৃতি, মানুষের আতিথেয়তা এবং দেশপ্রেম দেখে তারা মুগ্ধ হয়েছেন। দেশের প্রত্যন্ত এলাকার একটি অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠান দেখেও তারা মুগ্ধ। দেশে ফিরে তারা উচ্চ পর্যায়ে এসব নিয়ে কথা বলবেন এবং প্রয়োজনীয় সহায়তার হাতও বাড়িয়ে দেওয়ার আশ্বাস দেন। বাংলাদেশ ফিমেইল একাডেমি ২০০৬ সালে বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের সহায়তায় দরিদ্র, অনাথ সুবিধাবঞ্চিত ১৬০ জন মেয়েকে আবাসিক ব্যবস্থাসহ এখানে অবৈতনিক শিক্ষা দেওয়া হয়। এখানে মেয়েরা তৃতীয় থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করার সুযোগ পায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭৩৪ ঘ.