২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাফার্জের অভিহিত মূল্য ১০ টাকা হচ্ছে

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবিএল) ও এইচআর টেক্সটাইলের পর এবার অভিহিত মূল্য পরিবর্তনের ঘোষণা দিল লাফার্জ সুরমা সিমেন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2011, 06:31 AM

Updated : 24 Aug 2022, 04:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) Ñ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবিএল) ও এইচআর টেক্সটাইলের পর এবার অভিহিত মূল্য পরিবর্তনের ঘোষণা দিল লাফার্জ সুরমা সিমেন্ট। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ ওয়েবসাইটে লাফার্জ সুরমা জানিয়েছে, বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আদেশের পর কোম্পানিটি তাদের অভিহিত মূল্য ১০০ টাকার বদলে ১০ টাকা করবে। ১ ডিসেম্বরের মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত সব প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা করার জন্য বৃহস্পতিবার নির্দেশনা জারি করে এসইসি। মঙ্গলবার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবিএল) ও এইচআর টেক্সটাইল জানিয়েছে, তাদের প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকা থেকে ১০ টাকা কারার সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ। বৃহস্পতিবার জারি করা এসইসির আদেশ অনুযায়ী, যেসব প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা নয়, তাদের আগামী ১ ডিসেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। আর ৪ ডিসেম্বর থেকে ১০ টাকা অভিহিত মূল্যে সব প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হবে। গত বছর সব শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা করার কাজ শুরু হয়। কিন্তু গত ডিসেম্বর-জানুয়ারি পুঁজিবাজারে ধ্বসের পর এ প্রক্রিয়া স্থগিত রাখা হয়। এরপর গত ২৩ আগস্ট ডিসেম্বরের ১ তারিখে সব শেয়ারের অভিহিত মূল্য ১০টাকা করার ঘোষণা দেয় এসইসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১২২৩ ঘ.