২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুব উন্নয়ন অধিদপ্তর: সংসদীয় উপকমিটি গঠন

যুব উন্নয়ন অধিদপ্তরের সার্বিক কার্যক্রম পর্যালোচনায় পাঁচ সদস্যের সংসদীয় উপকমিটি গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2011, 02:27 PM

Updated : 24 Aug 2022, 04:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুব উন্নয়ন অধিদপ্তরের সার্বিক কার্যক্রম পর্যালোচনায় পাঁচ সদস্যের সংসদীয় উপকমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় স¤পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৭তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি মো. জাহিদ আহ্সান রাসেলের সভাপতিত্বে বৈঠকে আরো উপস্থিত ছিলেন সামশুল হক চৌধুরী, মো. আমজাদ হোসেন, মাহাবুব আরা বেগম গিনি, মো. শফিকুল আজম খাঁন, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, তালুকদার মো. তৌহিদ জং (মুরাদ) ও মো. কবিরুল হক। সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে যুব উন্নয়ন অধিদপ্তরের সার্বিক কার্যক্রম, ১১টি জেলা যুব প্রশিক্ষণ কেন্দ্র ও নেটওয়ার্ক প্রকল্পের কাজের পর্যালোচনার জন্য মো. শফিকুল আজম খাঁনকে আহবায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি সাব-কমিটি গঠন করা হয়। বৈঠকে জানানো হয়, দেশের বিভিন্ন স্থানে ২০টি উপজেলায় ষ্টেডিয়াম নির্মাণের জন্য প্রায় একশত চার কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প প্রণয়ন করা হয়েছে যা একনেকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব আহমেদ এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/২০১৬ ঘ.