২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গাজীপুরের টঙ্গী রেলওয়ে স্টেশনে চলন্ত অবস্থায় নামতে গিয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩৫) মুত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2011, 08:33 AM

Updated : 24 Aug 2022, 04:02 PM

গাজীপুর, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের টঙ্গী রেলওয়ে স্টেশনে চলন্ত অবস্থায় নামতে গিয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩৫) মুত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। রেলওয়ে পুলিশের টঙ্গী ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আবুল খায়ের সাংবাদিকদের জানান, ঢাকা থেকে নীলফামারীগামী 'নীলসাগর' ট্রেনটির টঙ্গীতে কোনো স্টপেজ নেই। চলন্ত অবস্থায় ট্রেন থেকে লাফ দিয়ে নামার সময় কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই যুবক। যুবকের পরনে জিন্সের প্যান্ট ও নীল রংয়ের টি-শার্ট ছিলো বলে জানান এসআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪৩৪ ঘ.