২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র গেলেন গভর্নর

বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সভায় যোগ দিতে দুই সপ্তাহের সফরে যুক্তরাষ্ট্র গেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2011, 05:57 PM

Updated : 24 Aug 2022, 04:01 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সভায় যোগ দিতে দুই সপ্তাহের সফরে যুক্তরাষ্ট্র গেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। সোমবার রাত সাড়ে ৯টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে তিনি ঢাকা ছাড়েন। গভর্নরের প্রটোকল কর্মকর্তা এ এফ এম আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন। ৩ অক্টোবর গভর্নর দেশে ফিরবেন বলে জানান তিনি। একই বৈঠকে যোগ দিতে ১৭ সেপ্টেম্বর রাতে যুক্তরাষ্ট্র যান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএইচ/২৩৫০ ঘ.