২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২

রংপুরের তারাগঞ্জ উপজেলায় ইট বোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2011, 01:09 PM

Updated : 24 Aug 2022, 04:01 PM

রংপুর, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের তারাগঞ্জ উপজেলায় ইট বোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বালাবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আহতদের মধ্যে সাত জনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রংপুর হাইওয়ে পুলিশের উপরিদর্শক (এসআই)) মো. জামাল জানান, যাত্রীবাহী বাসের চালক বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলো। এ কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। রাজবাড়ি প্রতিনিধি জানান, দৌলতদিয়া-খুলনা মহাসড়কের খানখানাপুর বসন্তপুর বাজার রাস্তার মোড়ে সকালে বাসচাপায় আব্দুল আলিম (১৭) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। আলিমের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের সরকার পাড়া গ্রামে। সে খানখানাপুর হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র। বাবা মো. ফজলুল হক। রাজবাড়ী হাইওয়ে ফাঁড়ির সার্জেন্ট মাসুদুর রহমান মাসুদ জানান, সাইকেল চালিয়ে রাস্তা পার হবার সময় ফরিদপুর থেকে ঢাকাগামী জাকির পরিবহনের যাত্রীবাহী বাসটি আলিমকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় স্থানীয়রা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৯০১ ঘ.