২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের মেয়াদ চার দিন বাড়লো

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুল করিমের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ মাত্র চার দিন বাড়িয়ে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2011, 12:53 PM

Updated : 24 Aug 2022, 04:01 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুল করিমের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ মাত্র চার দিন বাড়িয়ে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে সোমবার এ মেয়াদ বাড়ানো হয়। আগামী ২৫ সেপ্টেম্বর তার দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিলো। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, মুখ্য সচিব বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে রয়েছেন। সফরকালে তার চাকরির মেয়াদ শেষ হওয়ায় এ চারদিনের মেয়াদ বাড়ানো হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ সচিব আবদুল আজিজেরও চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। তিনিও দুই বছরের চুক্তিতে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৮৩৫ ঘ.