২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ট্রাকের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2011, 12:01 PM

Updated : 24 Aug 2022, 04:01 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ট্রাকের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কুমিরা এলাকার জোড় আমতল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ হোসেন (৭) সীতাকুণ্ডের শীতলপুর এলাকার চৌধুরী বাড়ির সেকান্দার হোসেনের ছেলে। সে জোড় আমতল এলাকায় নানাবাড়িতে বেড়াতে গিয়েছিলো। সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এসআই) খাদেমুল বাহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জোড় আমতল এলাকার আভ্যন্তরীণ সড়কে খালি একটি ট্রাকের চাপায় সাজ্জাদের মৃত্যু হয়। ট্রাকটি স্থানীয় ফাহিম স্টিল থেকে খালি অবস্থায় মূল সড়কে যাচ্ছিলো বলে জানান তিনি। এসআই আরো জানান, স্থানীয়রা ট্রাকটি আটক করে এর চালককে বেদম পিটুনি দেয়। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৭৩৮ ঘ.