২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমিকম্পে নিহতদের জন্য প্রধানমন্ত্রীর শোক

ভারত ও নেপালে ভূমিকম্পে নিহতদের জন্য এবং জানমালের ক্ষয়ক্ষতিতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2011, 10:27 AM

Updated : 24 Aug 2022, 04:01 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত ও নেপালে ভূমিকম্পে নিহতদের জন্য এবং জানমালের ক্ষয়ক্ষতিতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও নেপালের প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাইয়ের কাছে পাঠানো পৃথক শোকবার্তায় শেখ হাসিনা আশা প্রকাশ করেন, প্রতিবেশি দেশ দুটি ভূমিকম্পের ক্ষয়ক্ষতি শিগগিরই কাটিয়ে উঠতে পারবে। তিনি ভূমিকম্পে নিহতদের আত্মার শান্তি কামনা করেন। রোববার সন্ধ্যায় সারা দেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ৬.৯ মাত্রার এই ভূমিকম্পের কেন্দ্র ছিল ভারতের সিকিম থেকে ৬৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ঢাকা থেকে ৪৯৫ কিলোমিটার দূরে। ভূমিকম্পে ভারত ও নেপালে ৩৮ জন নিহত হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৬তম অধিবেশনে যোগ দিতে ১১ দিনের সফরে যুক্তরাষ্ট্র রয়েছেন শেখ হাসিনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/১৬২৫ ঘ.