২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইনকিলাব সম্পাদককে আদালতে তলব

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনকে কেন্দ্র করে মানহানির মামলায় ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দিনকে তলব করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2011, 10:04 AM

Updated : 24 Aug 2022, 04:01 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনকে কেন্দ্র করে মানহানির মামলায় ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দিনকে তলব করেছে আদালত। ঢাকার উত্তরা থানার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী আনোয়ারুল ইসলামের করা মামলায় সোমবার ঢাকার মহানগর হাকিম কেশব রায় চৌধুরী এ আদেশ দেন। ইনকিলাব সম্পাদককে ১৯ অক্টোবর আদালতে হাজির হতে হবে। তার সঙ্গে বার্তা সম্পাদক মিজানুর রহমান ভুঁইয়াকেও হাজির হতে হবে। সকালে আনোয়ারুল মামলাটি করেন। মামলায় বাদি অভিযোগ করেন, গত ১১ সেপ্টেম্বর দৈনিক ইনকিলাব পত্রিকায় 'স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙ্গিয়ে চলছে জমি দখল চাঁদা ও টেন্ডারবাজি; থানা পুলিশ ম্যানেজ বাণিজ্য' শিরোনামে সংবাদ প্রকাশিত হয় যা মিথ্যা ও মানহানিকর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/পিবি/আরএ/১৬০০ ঘ.