২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সদরঘাটে বিকল্প টার্মিনাল: প্রতিবেদন তৈরিতে উপ-কমিটি

স্থল বন্দরগুলোর চুক্তির অবস্থা এবং সদরঘাটে বিকল্প টার্মিনাল নির্মাণ বিষয়ে প্রতিবেদন তৈরিতে দুটি উপ-কমিটি করেছে সংসদীয় স্থায়ী কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2011, 02:28 PM

Updated : 24 Aug 2022, 04:01 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থল বন্দরগুলোর চুক্তির অবস্থা এবং সদরঘাটে বিকল্প টার্মিনাল নির্মাণ বিষয়ে প্রতিবেদন তৈরিতে দুটি উপ-কমিটি করেছে সংসদীয় স্থায়ী কমিটি। রোববার নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৯তম বৈঠকে এসব কমিটি করা হয়। সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে সদরঘাট টার্মিনালের উপর যাত্রীদের চাপ কমাতে বিকল্প নৌ-টার্মিনাল নির্মাণের লক্ষ্যে আগামী দুই মাসের মধ্যে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে একটি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। গোলাম কিবরিয়া টিপুকে আহ্বায়ক করে তিন সদস্যের উপ-কমিটির অন্য দুই সদস্য হলেন- নসরুল হামিদ ও মো. নজরুল ইসলাম বাবু। এ ছাড়া বাংলাদেশ শিপিং কর্পোরেশন, স্থল বন্দর এবং মংলা বন্দরের কার্যক্রম নিয়ে বৈঠকে আলোচনা হয়। কমিটির সদস্য মোস্তফা কামাল পাশা, গোলাম কিবরিয়া টিপু, বেগম হাবিবুন নাহার, সামশুল হক চৌধুরী, র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এবং নসরুল হামিদ বৈঠকে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএম/এএল/১৮৫৩ ঘ.