২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

চাঁদপুর ও নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2011, 11:33 AM

Updated : 24 Aug 2022, 04:01 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর ও নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর: চাঁদপুর: রোববার বেলা ১২টার দিকে শাহরাস্তি উপজেলার উয়ারুক এলাকায় চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে ট্রাকের ধাক্কায় দুই অটোরিক্সা যাত্রী নিহত হয়। আহত হয় আরো ৩ যাত্রী। নিহতরা হলেন- হাজীগঞ্জ উপজেলার দিকচাইল এলাকার কাজী আব্দুল আউয়াল (৪৫) ও একই এলাকার আব্দুল খালেক (৬৫)। শাহরাস্তি থানার ওসি (তদন্ত) ইমদাদুল হক জানান, হাজীগঞ্জ থেকে শাহরাস্তিগামী অটোরিক্সাটি উয়ারুক এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিক্সাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে খালেক নিহত হয় এবং আউয়ালকে হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। আহতদের মধ্যে সুজন (২৩) ও সফিকুর রহমান (৬০) হাসপাতালে ভর্তি রয়েছেন। এই ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানান ওসি ইমদাদুল। নরসিংদী: নরসিংদীতে আলাদা সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদী সদর উপজেলার চৈতাব ও পাঁচদোনা এলাকায় দুর্ঘটনা ঘটে। নরসিংদী সদর মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, ঢাকা থেকে চালভর্তি ট্রাক নরসিংদী আসার পথে চৈতাব এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিলে ট্রাকের সহকারী সুমন (২৭) ঘটনাস্থলেই মারা যায়। তিনি বাগেরহাটের যাত্রাপুর গ্রামের খলিল শেখের ছেলে। প্রায়ই একই সময় সদর উপজেলার পাচদোনা এলাকায় ভৈরব থেকে ঢাকাগামী যাত্রিবাহী স্বপ্নবিলাস পরিবহনের একটি বাস একটি মোটর সাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী আনিসুর রহমান (২৮) মারা যান। লাশ দু'টি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নরসিংদী সদর মডেল থানায় মামলা হয়েছে বলে ওসি আনোয়ার জানান। মুন্সীগঞ্জ: সকাল ১০টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কে সিরাজদিখান উপজেলার চালতিপাড়া এলাকায় ইলিশ পরিবহনের একটি বাসের নিচে চাপা পড়ে পথচারী এক নারীর মৃত্যু হয়। সহাকারী পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, এই ঘটনার পরপরই সকাল সোয়া ১০টার দিকে ইলিশ পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেয় জনতা। ওই সময় থেকে পরবর্তী এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে সাইফুল জানান। বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/পিডি/১৭২৬ ঘ.