২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা মেডিকেল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

সাত দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে খুলনা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের সন্ধ্যা ৬টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2011, 09:32 AM

Updated : 24 Aug 2022, 04:01 PM

খুলনা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাত দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে খুলনা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের সন্ধ্যা ৬টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। কলেজের অধ্যক্ষ ডা. কাজী হামিদ আজগর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকালে একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগ করতে হবে। তবে পরীক্ষর্থীরা ইচ্ছে করলে হলে অবস্থান করতে পারবে বলে জানান তিনি। অধ্যক্ষের পদত্যাগ, ক্যাম্পাসে শহীদ মিনার স্থাপন, শিক্ষক সংকট নিরসন, লাইব্রেরির স্থানস্বল্পতা দূর করা, ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, কলেজে øাতকোত্তর কোর্স চালু করা, পরিবহন ব্যাবস্থা উন্নত করা- এই সাত দফা দাবিতে গত বৃহস্পতিবার থেকে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। শনিবার তারা কলেজের প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেয়। এই পরিপ্রেক্ষিতে রোববার একাডেমিক কাউন্সিলের জরুরি সভা বসে। সোনাডাঙ্গা মডেল থানার ওসি কে এম শওকত হোসেন, রোববার সকাল থেকেই শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল শুরু করে। সকাল ১০টার দিকে ছাত্র-ছাত্রীরা কলেজের প্রধান ফটক এবং অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বেলা ২টা পর্যন্ত শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে। এ সময় কলেজ এবং আশেপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নেয়। শিক্ষার্থীরা জানান, তারা বিভিন্ন সময় প্রশাসনের কাছে নিজেদের দাবি তুলে ধরেছেন। কিন্তু প্রশাসন তার মূল্যায়ন করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৬৩৬ ঘ.