২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনের ১০৪ কর্মকর্তার পদোন্নতি

বিসিএস প্রশাসন ক্যাডারের ১০৪ কর্মকর্তাকে উচ্চতর পদে পদোন্নতি দিয়ে সিনিয়র সহকারী সচিব করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2011, 09:24 AM

Updated : 24 Aug 2022, 04:01 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিসিএস প্রশাসন ক্যাডারের ১০৪ কর্মকর্তাকে উচ্চতর পদে পদোন্নতি দিয়ে সিনিয়র সহকারী সচিব করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে রোববার তাদের এ পদোন্নতি দেওয়া হয়। আদেশে বলা হয়, এসব কর্মকর্তার মধ্যে পদোন্নতির আগেই যারা উচ্চতর পদে কর্মরত রয়েছেন, তারা নিজ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছে যোগদানপত্র জমা দেবেন। অন্যরা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে কাজে যোগ দেবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৫১১ ঘ.