২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিডনি বেচাকেনা: দু'জনের জবানবন্দি

অবৈধ কিডনি বেচাকেনায় জড়িত অভিযোগে গ্রেপ্তার দুইজন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2011, 04:56 PM

Updated : 24 Aug 2022, 04:00 PM

জয়পুরহাট, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ কিডনি বেচাকেনায় জড়িত অভিযোগে গ্রেপ্তার দুইজন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। শনিবার সন্ধ্যায় জয়পুরহাটের বিচার বিভাগীয় হাকিম কামরুল হাসান এই জবানবন্দি গ্রহণ করেন। এরা হলেন নাসির মাহমুদ ও মাহমুদ সুজন। বৃহস্পতিবার ঢাকায় দুই স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। কালাই থানার ওসি ফজলুল করিম জানান, শুক্রবার তাদের পুলিশ জিজ্ঞাসাবাদ করে। শনিবার আদালত বন্ধ থাকায় সন্ধ্যা ৭টায় তাদের বিচার বিভাগীয় হাকিমের কাছে হাজির করা হয়। জবানবন্দি দেওয়ার পর রাতেই তাদের কারাগারে পাঠানো হয়। তবে জবানবন্দিতে তারা কী বলেছেন তা জানাতে অপারগতা প্রকাশ করেন ওসি ফজলুল করিম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫০ ঘ.