২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসচাপায় ছেলের মৃত্যু, আহত মা

গোপালগঞ্জের ঢাকা-খুলনা মহাসড়কে বাসচাপায় পাঁচ বছরের শিশু মান্না ফকিরের মৃত্যু হয়েছে। ছেলেকে বাঁচাতে যেয়ে মারাত্মক আহত হয়েছেন তার মা নাছিমা বেগম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2011, 12:35 PM

Updated : 24 Aug 2022, 04:00 PM

গোপালগঞ্জ, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের ঢাকা-খুলনা মহাসড়কে বাসচাপায় পাঁচ বছরের শিশু মান্না ফকিরের মৃত্যু হয়েছে। ছেলেকে বাঁচাতে যেয়ে মারাত্মক আহত হয়েছেন তার মা নাছিমা বেগম। শনিবার বিকালে মহাসড়কের কাশিয়ানী উপজেলার তারাইল পূর্বপাড়া নামকস্থনে এ দুর্ঘটনা ঘটে। মান্না তারইল গ্রামের সানোয়ার ফকিরের ছেলে। নাছিমাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কাশিয়ানী থানার ওসি সৈয়দ মান্নান আলী জানান, মহাসড়কে হঠাৎ করে মান্না দৌঁড় দেয়। তাকে বাঁচাতে নাছিমা ছুটে গেলে ঢাকা থেকে পটুয়াখালীগামী ফাল্গুনী পরিবহনের একটি বাসচাপায় মারাতœক আহত হয় দুজনই । স্থানীয়রা উদ্ধার করে দুজনকে গোপালগঞ্জ হাসপাতালে নিলে চিকিৎসক মান্নাকে মৃত ঘোষণা করেন। নাছিমার অবস্থার অবনতি হলে তাকে খুলনা পাঠানো হয়। বাসটি আটক করা হয়েছে। চালক পলাতক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৮২৯ ঘ.