২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেল চুরির অভিযোগে রেলকর্মচারীসহ গ্রেপ্তার ২

ট্রেন থেকে জ্বালানি তেল চুরি করে বিক্রির অভিযোগে রেলের এক কর্মচারী ও ক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2011, 11:11 AM

Updated : 24 Aug 2022, 04:00 PM

মৌলভীবাজার, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রেন থেকে জ্বালানি তেল চুরি করে বিক্রির অভিযোগে রেলের এক কর্মচারী ও ক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় রেল কর্মচারীর বাসা থেকে ২৫ লিটার চোরাই ডিজেল উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, শনিবার দুপুরে কুলাউড়া উপজেলা সদরের উছলাপাড়ার বাসা থেকে আন্ত:নগর ট্রেনের পাওয়ার কারের চালক আনোয়ার হোসন (৩৫) ও ক্রেতা আনোয়ার হোসেন ওরফে ধন মিয়াকে (৩২) গ্রেপ্তার করা হয়। কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) তাপস চন্দ্র পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আনোয়ার ঢাকা-সিলেট রেল রুটের পাহাড়িকা ও পারাবত এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারের চালক। এ সুযোগে তিনি ট্রেনের পাওয়ার কার থেকে প্রতিনিয়ত তেল চুরি করে নিতেন এবং তা অন্যত্র বিক্রি করতেন। এ নিয়ে তার বিরুদ্ধে অভিযোগও ছিলো। শনিবার ধন মিয়ার কাছে ২৫ লিটার ডিজেল বিক্রির সময় হাতেনাতে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ার তেল চুরি ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলে জানান তাপস। আনোয়ারের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়ার হোসেনপুর গ্রামে ও ধন মিয়ার বাড়ি কমলগঞ্জের শ্রীসূর্য নোয়াগাঁও গ্রামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৭০৯ ঘ.