কক্সবাজার/চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের চকরিয়ায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে পুলিশের হাতে আটক সেনেগালের এক নাগরিকসহ দুইজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার বেলা ২টার দিকে চকরিয়া থানাধীন মালুমঘাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কক্সবাজার জেলা কারাগারের হাজতি সেনেগালের নাগরিক উথান কলি (৩২) এবং অ্যাম্বুল্যান্স চালক মো সেলিম মিয়া (৩৩)।
কক্সবাজার জেলা পুলিশের নায়েক সনু মং (৩৫) ও কন্সটেবল মো. মামুন (২৮) এ দুর্ঘটনায় আহত হন।
চকরিয়া ানার ওসি মো. ফরহাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অসুস্থ হয়ে পড়ায় উথানকে অ্যাম্বুল্যান্সে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। পে মালুমঘাট এলাকায় কক্সবাজারমুখী সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে অ্যাম্বুল্যান্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান চালক সেলিম।
তিনজন আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পর উথান কলির মৃত্যু হয় বলে ওসি জানান।
তিনি বলেন, টেকনাফের সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করায় গত মে মাসে উথানকে গ্রেপ্তার করা হয়। তার কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না।
আহত দুই পুলিশ সদস্য হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউ/জেকে/০১৫৮ ঘ.
bdnews24