নরসিংদী, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-
বৃহস্পতিবার রাতে আমলাব ইউনিয়নের বটেশ্বর গ্রামে আত্মহত্যা করেন ইয়াসমিন সুলতানা (২৭)।
এ ঘটনায় শুক্রবার পুলিশ একটি অপমৃত্যুর মামলা করেছে।
এলাকাবাসীর বরাত দিয়ে বেলাব থানার ওসি মামুনুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বটেশ্বর গ্রামের ইয়াসমিনের সঙ্গে ১৪ বছর আগে একই গ্রামের আসাদ মিয়ার বিয়ে হয়। এরপর থেকে আসাদ মিয়া শ্বশুরবাড়িতেই বসবাস করে আসছিলেন।
পারিবারিক কলহের জেরে ইয়াসমিন সম্প্রতি মা'র কাছে চলে যান। গত ১০ সেপ্টেম্বর পাশের রাজারবাগ গ্রামের আবুল কালাম নামের একজনকে রেজিস্ট্রি করে বিয়ে করেন।
বিষয়টি নিয়ে বৃহস্পতিবার বিকালে বটেশ্বর গ্রামের আব্দুল হাই মাস্টারের বাড়িতে স্থানীয় ইউপি চেয়্যারম্যান আবুল কালামের উপস্থিতিতে এক সালিশে ইউপি সদস্য আবুল কাশেম, সাবেক সদস্য সুরূজ মিয়া ইয়াসমিনকে শারীরিক নির্যাতন করেন এবং অশালীন কথাবার্তা বলেন। এরপর তাকে আগের স্বামী আসাদের হাতে তুলে দেন তারা।
বাড়ি গিয়ে রাতে ইয়াসমিন ফাঁসিতে আতœহত্যা করেন।
বেলাব থানা পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে ইউপি চেয়্যারম্যান আবুল কালাম বলেন, সমস্যা দেখা দেওয়ায় তারা সালিশ করে দেন। এতে আত্মহত্যা করলে তাদের করার কী আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪৯ ঘ.
bdnews24