২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাহবুব আলমের নামে লাইব্রেরি হবে চট্টগ্রামে

চট্টগ্রাম সিটি কর্পোরেশন পাবলিক লাইব্রেরি একুশের প্রথম কবিতার রচয়িতা মাহবুব উল আলম চৌধুরীর নামে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2011, 01:34 PM

Updated : 24 Aug 2022, 03:59 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি কর্পোরেশন পাবলিক লাইব্রেরি একুশের প্রথম কবিতার রচয়িতা মাহবুব উল আলম চৌধুরীর নামে হবে। বৃহস্পতিবার চট্টগ্রামের বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে সিটি মেয়র এম মনজুর আলম এ কথা জানান। সাক্ষাতে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সাংবাদিক নাসির উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি ডা. একিউএম সিরাজুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক রাশেদ রউফ, কবি কামরুল হাসান বাদল, সংস্কৃতিকর্মী রাশেদ হাসান, সাংবাদিক রেজা মুজাম্মেল প্রমুখ। এর আগে প্রতিনিধি দলটি নামকরণের দাবি সম্বলিত চট্টগ্রামের ৫৫ বিশিষ্ট নাগরিকের আহবানপত্র সিটি মেয়রের হাতে তুলে দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/১৯২৯ ঘ.