২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাশ নিয়ে গেলো বিএসএফ

মৌলভীবাজার সীমান্তের জুড়ী নদী থেকে এক বাংলাদেশির লাশ নিয়ে গেছে বিএসএফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2011, 11:34 AM

Updated : 24 Aug 2022, 03:59 PM

মৌলভীবাজার, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজার সীমান্তের জুড়ী নদী থেকে এক বাংলাদেশির লাশ নিয়ে গেছে বিএসএফ। আবুল কালাম (৩২) নামে ওই ব্যক্তি কীভাবে মারা গেছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। লাশ ফেরত চেয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীকে চিঠি দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি। জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের বটুলী সীমান্তে জুড়ী নদী থেকে বৃহস্পতিবার দুপুরে কালামের লাশ বিএসএফ নিয়ে যায় বলে বিজিবি জানিয়েছে। কালাম পূর্ব বটুলী গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে। স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে বিজিবির ফুলতলা বিওপি কোম্পানি কমান্ডার আব্দুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে জুড়ী নদীর উজান থেকে ভেসে এসে লাশটি বাংলাদেশ সীমান্তের ওপারে ভারতের ইয়াকুব নগর এলাকায় একটি সেতুর নিচে আটকা পড়ে। দুপুর ১২টার দিকে বিএসএফ নদী থেকে লাশটি তুলে নিয়ে যায়। লাশ আটকে থাকার খবর পেয়ে বিজিবি কর্মকর্তা করিম এবং জুড়ী থানার পরিদর্শক (তদন্ত) বিপ্লব কুমার সিং সীমান্তে যান। কিন্তু লাশটি ভারতের অংশে থাকায় তারা সেখানে যেতে পারেননি। করিম বলেন, নিহত ব্যক্তিকে সনাক্ত করার পর লাশ ফেরত দিতে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৩০ ঘ.