২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাসচাপায় পোশাক শ্রমিকের মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বাসচাপায় এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2011, 11:20 AM

Updated : 24 Aug 2022, 03:58 PM

গাজীপুর, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বাসচাপায় এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার চন্দ্রার মাহমুদ ডেনিম কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। নিহত সাধনা বেগম (২২) ডেনিম কারখানার শ্রমিক এবং সিরাজগঞ্জের বেলকুঁচি থানার রাান্দুনিবাড়ি গ্রামের নুরুল আমিনের স্ত্রী। গোড়াই মহাসড়ক থানার ওসি মো. সানোয়ার হোসেন সাংবাদিকদের জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কারখানার সামনে রাস্তা পারাপারের সময় বাসচাপায় ঘটনাস্থলেই নিহত হন সাধনা। ওই কারখানাটিতে তিনি নতুন যোগ দিয়েছিলেন বলে জানান ওসি। কারখানা কর্তৃপক্ষ ও নিহতের পরিবারের দাবিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৭১৪ ঘ.