২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিকারুননিসার ছাত্রী ধর্ষণের মামলা অধিকতর তদন্ত হবে

ভিকারুননিসা নূন স্কুলের ছাত্রী ধর্ষণের ঘটনায় পরিমল জয়ধর বাদে অন্য দুই আসামিকে বাদ দিয়ে পুলিশের দেওয়া অভিযোগপত্রে বাদির আপত্তিতে এ মামলার অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2011, 07:51 AM

Updated : 24 Aug 2022, 03:58 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভিকারুননিসা নূন স্কুলের ছাত্রী ধর্ষণের ঘটনায় পরিমল জয়ধর বাদে অন্য দুই আসামিকে বাদ দিয়ে পুলিশের দেওয়া অভিযোগপত্রে বাদির আপত্তিতে এ মামলার অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। ধর্ষিত ছাত্রীর বাবার নারাজি আবেদন গ্রহণ করে বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ৪ নম্বর ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক এ কে এম মোস্তাফা দেওয়ান এ আদেশ দেন। এ মামলায় শিক্ষক পরিমল জয়ধরের সঙ্গে ভিকারুননিসার সাবেক অধ্যক্ষ হোসনে আরা এবং প্রতিষ্ঠানটির বসুন্ধরা শাখার প্রধান লুৎফর রহমানকে আসামি করা হলেও পুলিশ তদন্তের পর এ দুজনকে বাদ রেখে অভিযোগপত্র দেয়। পরিমল বর্তমানে কারাগারে রয়েছেন। গত ৭ জুলাই তাকে গ্রেপ্তার করা হয়। ধর্ষণের বিষয়টি প্রকাশ হলে ছাত্রীদের বিক্ষোভের মুখে হোসনে আরাকে অধ্যক্ষের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৩৪৬ ঘ.