২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিশের পেটে মার্বেল ঢোকানোয় মামলা

ইলিশ মাছের পেটে মার্বেল ঢুকিয়ে ওজন বাড়ানোর অভিযোগে বরিশালের এক খুচরা ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2011, 07:08 AM

Updated : 24 Aug 2022, 03:58 PM

বরিশাল, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইলিশ মাছের পেটে মার্বেল ঢুকিয়ে ওজন বাড়ানোর অভিযোগে বরিশালের এক খুচরা ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে। প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ এনে মঙ্গলবার রাতে এ মামলা করেছেন বরিশালের ইলিশের প্রধান মোকাম পোর্ট রোডের একটি আড়তের মালিক মোশাররফ হোসেন। মামলায় জাকির হোসেন নামে এক খুচরা ব্যবসায়ীকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো. শাহিদুজ্জামান। তবে বুধবার দুপুর পর্যন্ত আসামিকে গ্রেপ্তার করা যায়নি। ইলিশের ওজন বাড়াতে মাছের পেটে মার্বেল-পাথর-লোহা ভরে দেওয়ার বিষয়টি মঙ্গলবার প্রকাশ পেলে তা নিয়ে বরিশালে তোলপাড়ের সৃষ্টি হয়। এক কেজির নিচে ইলিশের দাম হয় পাঁচ থেকে ছয়শ টাকা। কিন্তু যদি এক কেজির বেশি হয় ওজন, তাহলে দাম হাজার ছাড়িয়ে যায়। আর এ সুযোগই নিয়ে এক দল অসাধু মাছ ব্যবসায়ী এ কাজ করছেন বলে অভিযোগ উঠেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩০০ ঘ.