২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণের তিন মাস পর স্কুলছাত্রী উদ্ধার

অপহরনের তিন মাস পর চাঁপাইনবাবগঞ্জ শহরের ঢাকা বাস স্ট্যান্ড এলাকা থেকে মঙ্গলবার দুপুরে এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক স্কুলশিক্ষককে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2011, 12:05 PM

Updated : 24 Aug 2022, 03:58 PM

চাঁপাইনবাবগঞ্জ, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরনের তিন মাস পর চাঁপাইনবাবগঞ্জ শহরের ঢাকা বাস স্ট্যান্ড এলাকা থেকে মঙ্গলবার দুপুরে এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক স্কুলশিক্ষককে। গ্রেপ্তার কামরুজ্জামান ফান্টু (৩০) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের অভিযোগ তার বিরুদ্ধে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হোসেন সাংবাদিকদরে বলেন, গত ১৪ জুন কামরুজ্জামানের বাড়িতে পড়তে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলো ওই ছাত্রী। ছাত্রীর বাবা মামলা করলে অনুসন্ধান শুরু করে পুলিশ। বিভিন্ন সূত্রে খবর নিয়ে মঙ্গলবার দুপুরে কামরুজ্জামানকে গ্রেপ্তার ও স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামরুজ্জামান পুলিশকে জানিয়েছে, ওই স্কুলছাত্রীকে তিনি ঢাকায় নিয়ে গিয়েছিলেন। সেখানে প্রায় ৩ মাস থাকার পর মঙ্গলবারই চাঁপাইনবাবগঞ্জে ফেরেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৫৫ ঘ.