হবিগঞ্জ, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের বাহুবল উপজেলা থেকে ভার্নারেবল গ্র"প ডেভেলপমেন্ট-ভিজিডি'র গমসহ সাত জনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, উপজেলা সদরের ভিতর বাজারের একটি দোকান ও ট্রাক থেকে মঙ্গলবার প্রথম প্রহরে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- হাশেম মিয়া (২০), সামাদ মিয়া (২২), শাহরুখ মিয়া (২২), সুমন মিয়া (২০), রামা (২২), সত্যেন (২০) ও কাজল মিয়া (২৫)।
বাহুবল থানার ওসি সৈয়দুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার প্রথম প্রহরে উপজেলা সদরের ভিতর বাজারের কৃষি ব্যাংকের নিচে ছাও মিয়ার মালিকানাধীন শাহিন ট্রেডার্সে অভিযান চালায়।
এসময় দোকানের পাশে থাকা একটি ট্রাক থেকে ২৫০ বস্তা গম ও সেখান থেকে সাত জনকে আটক করা হয়।
আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৭৫০ ঘ.
bdnews24