২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে এনজিও কর্মকর্তা নিহত

নারায়ণগঞ্জে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কর্মকর্তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2011, 07:41 AM

Updated : 24 Aug 2022, 03:58 PM

নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কর্মকর্তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের চাষাঢ়া এলাকায় এনজিও আত্মউন্নয়ন সংস্থা কার্যালয় থেকে দিদারুল আলমের (২৮) লাশ উদ্ধার করে পুলিশ। সংস্থাটির ব্যবস্থাপক দিদারুল রাঙামাটি জেলার মাইজনাদী বাজার এলাকার প্রয়াত ইউনুস আলীর ছেলে। ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মতিন জানান, এনজিও কার্যালয়ের ভেতরে আলাদা একটি কক্ষে দিদারুল থাকতেন। মাঝে মাঝে সেখানে তিনি বন্ধুদের নিয়ে আড্ডা দিতেন। পুলিশ ধারণা করছে, এরকম আড্ডার এক পর্যায়ে বন্ধুরাই তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। সংস্থাটির মালিক আনোয়ার হোসেন দাবি করেন, মাঠ পর্যায়ে সদস্যদের কাছ থেকে সংগ্রহ করা লক্ষাধিক টাকাও নিয়ে গেছে দুর্বৃত্তরা। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৩৩৮ ঘ.