২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

বগুড়া শহরে মটর সাইকেল উল্টে দুই জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2011, 07:20 AM

Updated : 24 Aug 2022, 03:58 PM

বগুড়া, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া শহরে মটর সাইকেল উল্টে দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর ৬টার দিকে শহরের বড়গোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন-ফুলবাড়ী গ্রামের অজিউল্লাহর ছেলে আবু বকর (১৬) ও একই গ্রামের ছুকু মিয়ার ছেলে পারভেজ (১৭)। সদর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল হক ভুঁইয়া জানান, বকর ও পারভেজ ভোরে দ্রুত গতিতে মটর সাইকেল চালিয়ে শহরের বড়গোলা এলাকায় মোড় ঘুরতে চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মটর সাইকেলটি রাস্তায় আইল্যান্ডে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই বকর মারা যায়। পারভেজকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩১৮ ঘ.