২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোয় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

মেক্সিকো উপসাগর থেকে উদ্ধার হওয়া এক বাংলাদেশি তেল শ্রমিক সেদেশের হাসপাতালে মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2011, 07:58 PM

Updated : 24 Aug 2022, 03:57 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেক্সিকো উপসাগর থেকে উদ্ধার হওয়া এক বাংলাদেশি তেল শ্রমিক সেদেশের হাসপাতালে মারা গেছেন। খান নাদিমুজ্জামান নামে ওই বাংলাদেশির মৃত্যু হয় রোববার রাতে। সোমবার ফোর্বস ম্যাগাজিনের অনলাইন সংস্করণে এক প্রতিবেদনে বলা হয়, তিনি মেক্সিকোর রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোলিওস মেক্সিকানোসের হয়ে কাজ করতেন। মেক্সিকো উপসাগরে একটি ছোটো নৌযানে আশ্রয় নেওয়ার তিনদিন পর রোববার নাদিমুজ্জামানসহ সাত শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। স¤প্রতি ঝড়ে ওই প্রতিষ্ঠানের একটি তেল কূপের রিগ অকার্যকর হলে তারা ওই নৌযানে আশ্রয় নেন। ওই ছোট নৌযান থেকে দুটি লাশও উদ্ধার করা হয়। তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি। নিখোঁজ আরেক শ্রমিককে এখনো খোঁজা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএইচ/পিকেএস/এএইচ/পিডি/০১২৭ ঘ.