টাঙ্গাইল, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জোড়া খুনের দায়ে তিনজনকে যাযজ্জীবন কারাদ- দিয়েছে টাঙ্গাইলে একটি আদালত।
এছাড়া তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাভোগ করতে হবে।
সোমবার জেলা ও দায়রা জজ গোলাম মর্তুজা মজুমদার এ রায় দেন বলে জানান মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এস আকবার খান।
দ-িতরা হলেন ভূঞাপুর উপজেলার সিরাজকান্দি গ্রামের আমজাদ হোসেন, দুদু মিয়া ও বাছেদ আলী।
আইনজীবী এস আকবার খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৩ সালের ২৮ জুন সিরাজকান্দি আবুল হোসেন (৪৫) ও তার ভাগ্নে কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ির ফজল মিয়াকে (৩৫) বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করে দুর্বৃত্তরা। এরপর তাদের লাশ মীরহামজানি রেল লাইনের উপর ফেলে রাখে।
এই ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
মামলায় নয় আসামিকে বেকসুর খালাস দেওয়া হয় বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।
আবুল হোসেন ও ফজল মিয়া কাপড়ের ব্যবসা করতেন। আর্থিক লেনদেনের জের ধরে তাদের হত্যা করা হয় বলে মামলার নথিতে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১১৬ ঘ.
bdnews24