২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতি সিঙ্গাপুরে হাসপাতালে

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2011, 02:21 PM

Updated : 24 Aug 2022, 03:57 PM

ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকায় স্বাস্থ্য পরীক্ষার প্রায় দেড় মাস পর সিঙ্গাপুর গেলেন ৮২ বছর বয়সি জিল্লুর। স্বাস্থ্য পরীক্ষার জন্য রাষ্ট্রপতি রোববার রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন। সিঙ্গাপুর থেকে রাষ্ট্রপতির প্রেসসচিব এ কে এম নেছার উদ্দিন ভূঞা'র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার স্থানীয় সময় ভোর ৬টায় রাষ্ট্রপতি সিঙ্গাপুর পৌঁছান। সিঙ্গাপুরের হাইকমিশনার ভার্গিস ম্যাথিউস ও বাংলাদেশের হাইকমিশনার কামরুল আহসান রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান। স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ১৬ সেপ্টেম্বর রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে। জিল্লুর রহমান ২০০৯ সালের ১২ ফেব্র"য়ারি দেশের ১৯তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য জিল্লুরের স্ত্রী আইভি রহমানও দলের কেন্দ্রীয় নেত্রী ছিলেন। ২০০৪ সালে বঙ্গবন্ধু এভিনিউতে গ্রেনেড হামলায় মারা যান আইভি রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/২০১২ ঘ.