২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে দুই ইউপি নির্বাচনে চেয়ারম্যান আ'লীগের

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2011, 05:55 PM

Updated : 24 Aug 2022, 03:56 PM

চাঁদপুর, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। রোববার রাত ৮টায় উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ ফরিদ ফল ঘোষণা করেন। সকাল ৮টা থেকে শুরু হয়ে একটানা ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। গজরা ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হন আবুল কালাম আজাদ। তিনি আনারস প্রতীক নিয়ে ৩ হাজার ৬৭০ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত গিয়াস উদ্দিন প্রধান তালা নিয়ে পেয়েছেন ১ হাজার ৬৮৭ ভোট। কলাকান্দা ইউনিয়নে নির্বাচিত হন গোলাম কাদির। গরুর গাড়ি নিয়ে তিনি পেয়েছেন ২ হাজার ২৭২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগেরই বাবুল মিয়া দোয়াত কলম নিয়ে পেয়েছেন ১ হাজার ৭২৪ ভোট। উচ্চ আদালতে মামলা থাকায় উপজেলার অপর ১২টি ইউনিয়নের সঙ্গে এই দুই ইউনিয়নে গত ২৩ জুন নির্বাচন অনুষ্ঠিত হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৫ ঘ.