২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থানার দাবিতে হরতাল

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়িকে থানা ঘোষণার দাবিতে রোববার স্থানীয়দের ডাকে ওই এলাকায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2011, 11:50 AM

Updated : 24 Aug 2022, 03:57 PM

জামালপুর, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়িকে থানা ঘোষণার দাবিতে রোববার স্থানীয়দের ডাকে ওই এলাকায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। হরতালের সময় ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিসসহ সব ধরনের গাড়ি চলাচল বন্ধ ছিলো। হরতালের সমর্থনে সানন্দাবাড়ি বাজারে মিছিল-সমাবেশও হয়। সমাবেশে বক্তব্য রাখেন চর আমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম, বণিক সমিতির সভাপতি মোজাম্মেল হক ও এম এ বারী প্রমুখ। জেলা শহর থেকে ৭০ কিলোমিটার দূরে ভারত সীমান্তবর্তী চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়িকে থানা ঘোষণার দাবি জানিয়ে এলাকাবাসী দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৪৭ ঘ.