মাগুরা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিচফোর ডটকম)- তেলে অনুমোদনহীন লেবেল ব্যবহার করায় মাগুরার শ্রীপুর উপজেলায় এক কারখানা মালিককে তিন মাসের কারাদ- ও ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় কারখানাটি বন্ধ করে দেওয়া হয়।
শনিবার বিকালে শ্রীপুরের ইউএনও মোখলেছুর রহমান এ দ- দেন বলে গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে।
দুর্গাপুর গ্রামের শামীম আহমেদ মিথিলা ফুড প্রোডাক্টস নামের ওই প্রতিষ্ঠানের মালিক।
পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) বদরুজ্জামান সাংবাদিকদের জানান, শামীম আহম্মেদ দীর্ঘদিন ধরে বিএসটিআই'র অনুমোদনহীন লেবেল ব্যবহার করে বাজারে নিন্মমানের সরিষা ও সয়াবিন তেল বিক্রি করে আসছিলেন।
ভ্রাম্যমাণ আদলত তার কারখানা থেকে নিন্মমানের ৪০০ বোতল সরিষা ও সয়াবিন তেল, ৪৫০টি খালি বোতলসহ বিপুল পরিমাণ লেবেল উদ্ধার করে। এসময় শামীম আহমেদকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে সেনেটারি ইন্সেপেক্টর আশরাফ আলীও উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১৪৪ ঘ.
bdnews24