২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়া ও গাজীপুরে দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় শুক্রবার সকালে ট্রাক চাপায় এক সঙ্গীসহ কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। একইদিন দুপুরে গাজীপুরে বাস খাদে পড়ে নিহত হন এক গৃহবধূ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2011, 12:26 PM

Updated : 24 Aug 2022, 03:55 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ায় শুক্রবার সকালে ট্রাক চাপায় এক সঙ্গীসহ কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। একইদিন দুপুরে গাজীপুরে বাস খাদে পড়ে নিহত হন এক গৃহবধূ। নিহতরা হলেন গাইবান্ধার মহিমাগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক আহসান হাবীব (৪২), তার সঙ্গী শাহীনুর বেগম এবং টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহরিয়া গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী মর্জিনা বেগম (২৮)। পুলিশ জানিয়েছে, স্বজনরা আহসান হাবীব ও শাহীনুর বেগম স¤প্রতি গোপনে বিয়ে করেছেন বলে জানিয়েছেন। আবার কেউ বলছে এখনো তাদের বিয়ে হয়নি। বগুড়া প্রতিনিধি জানান, আহসান হাবীব ও শাহীনুর বেগম মোটরসাইকেলে মহাস্থানের দিকে যাচ্ছিলেন। সকাল ৬টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের বাঘোপাড়া পৌঁছলে পিছন থেকে আরেকটি মোটরসাইকেলের ধাক্কায় তারা রাস্তায় পড়ে যান। ওই সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। আহসান হাবীব কাহালু উপজেলার দিঘীগ্রামের আশরাফ আলীর ছেলে। তিনি সোনাতলায় বসবাস করতেন। শাহীনুর বেগম বগুড়া সদরের চালিতাবাড়ী গ্রামের বাসিন্দা। বগুড়া সদর থানার সাব ইন্সপেক্টর মারুফুল ইসলাম জানান, আহসান হাবীবের স্বজনরা জানিয়েছে- আহসান হাবীব স¤প্রতি শাহীনুর বেগমকে বিয়ে করেছেন বলে তারা শুনেছেন। তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেওয়া মোটরসাইকেলটিকে ধরা সম্ভব হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহসান হাবীবের বাবা আশরাফ আলী জানান, তার ছেলে সম্ভবত শাহীনুর বেগমকে স¤প্রতি বিয়ে করেছিল। আহসান হাবীবের বন্ধু সুভাষ জানান, শাহীনুর বেগম ছিলেন আহসান হাবীবের বান্ধবী। বিয়ে করেছেন কিনা তার জানা নেই। গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুরের কালিয়কৈর-ফুলবাড়িয়া সড়কের কুতুবদিয়া এলাকায় বাস খাদে পড়ে মর্জিনা বেগমের মৃত্যু হয়। নিহত হন অন্তত ৩০ বাসযাত্রী। কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক আবু তাহের জানান, দুপুর ১টার দিকে ফুলবাড়িয়া থেকে কালিয়াকৈরগামী বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মর্জিনার মৃত্যু হয়। আহতদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। লাশ কালিয়াকৈর থানা হেফাজতে রয়েছে। দুপুরেই বাসটি উদ্ধার করা হয়। তবে বাস চালক পলাতক রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮০০ ঘ.