২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু হয়ে গেলো যুবক, তাই তলব তদন্ত কর্মকর্তাকে

নয় বছরের শিশুকে ২২ বছরের যুবক দেখিয়ে তার বিরুদ্ধে একটি মামলার অভিযোগপত্র দেওয়ায় তদন্ত কর্মকর্তাকে তলব করেছে কিশোরগঞ্জের একটি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2011, 03:18 PM

Updated : 24 Aug 2022, 03:55 PM

কিশোরগঞ্জ, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নয় বছরের শিশুকে ২২ বছরের যুবক দেখিয়ে তার বিরুদ্ধে একটি মামলার অভিযোগপত্র দেওয়ায় তদন্ত কর্মকর্তাকে তলব করেছে কিশোরগঞ্জের একটি আদালত। তদন্ত কর্মকর্তা কিশোরগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক শেখ আব্দুল্লাহকে হাজির হয়ে কারণ দর্শানোর এ আদেশ বৃহস্পতিবার দিয়েছেন কিশোরগঞ্জের বিচারিক হাকিম মো. আয়েজ উদ্দিন। শেখ আবদুল্লাহকে আগামী ১১ অক্টোবর আদালতে হাজির হতে হবে। গত ৮ জুন সদর থানার নগুয়ার মোড় এলাকায় মৃত আব্দুস শহিদের ছেলে মো. মতিউর রহমান একই এলাকার রাজু, সেন্টু ও কাইয়ুমের বিরুদ্ধে চুরি করার চেষ্টার অভিযোগ এনে কিশোরগঞ্জ থানায় একটি মামলা করেন। এজাহারে আব্দুল কুদ্দুছের ছেলে কাইয়ুমের নাম থাকলেও বয়স উল্লেখ ছিলো না। তদন্ত কর্মকর্তা শেখ আব্দুল্লাহ অভিযোগপত্রে কাইয়ুমের বয়স ২২ বছর উল্লেখ করে তা আদালতে দাখিল করেন। এর পর গত ১৪ জুন কাইয়ুম আদালতে হাজির হয়ে তার আইনজীবীর মাধ্যমে জন্ম নিবন্ধন সনদ দেখিয়ে জামিনের আবেদন করে। জন্ম নিবন্ধনে তার জন্মতারিখ ৫ ফেব্র"য়ারি, ২০০২ উল্লেখ ছিলো। তা দেখে আদালত তাকে জামিন দেয়। এরপর শুনানির দিন বৃহস্পতিবার বিচারক এ বিষয় তদন্ত কর্মকর্তার ভূমিকা প্রশ্নবিদ্ধ করে তাকে তলব করেন বলে আসামি পক্ষের আইনজীবী আব্দুস ছালাম সাংবাদিকদের জানান। তিনি বলেন, "পুলিশ যথাযথ তদন্ত না করায় বিচারপ্রার্থীরা অযথা হয়রানির শিকার হচ্ছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১১৯ ঘ.