২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেলা ও দায়রা জজ পদে ৪৩ জনের পদোন্নতি

অতিরিক্ত জেলা জজ ও সমপর্যায়ের ৪৩ জনকে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এদের মধ্যে ২৬ জন হয়েছেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2011, 02:49 PM

Updated : 24 Aug 2022, 03:55 PM

ঢাকা, সেপ্টেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অতিরিক্ত জেলা জজ ও সমপর্যায়ের ৪৩ জনকে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এদের মধ্যে ২৬ জন হয়েছেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক। বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যারা যশোরের অতিরিক্ত জেলা জজ এ. টি. এম. আলী আজমকে নওগাঁ, কুড়িগ্রামের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাদিক গোলাম সারওয়ারকে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, নোয়াখালীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবিরকে বরিশাল, পটুয়াখালীর অতিরিক্ত জেলা জজ মো. শহীদুল্লাহ বকাউলকে ফরিদপুর, রাজবাড়ীর অতিরিক্ত জেলা জজ মো. ইসমাইল হোসেনকে ঠাকুরগাঁও, ঢাকার অতিরিক্ত জেলা জজ এস. এম. আমিনুল ইসলামকে কুমিল্লা, নওগাঁর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. এনামুল বারিকে রাজশাহী, চুয়াডাঙ্গার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবুল বাশার মুন্সীকে বাগেরহাট, বরিশালের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলতাফ হোসাইনকে ব্রাহ্মণবাড়ীয়া, সিলেটের অতিরিক্ত জেলা জজ মিটা মো. আলী আকবর আজিজীকে নীলফামারী, চট্টগ্রাম মহানগর দায়রা আদালতের অতিরিক্ত দায়রা জজ মো. ইনামুল হক ভূটাকে নরসিংদী, মৌলভীবাজারের অতিরিক্ত জেলা জজ আবুল কাসেম মো. মোস্তফাকে সিলেট, ঢাকার অতিরিক্ত জেলা জজ মোসাম্মৎ লুৎফা বেগমকে নারায়ণগঞ্জ, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা জজ গোলাম মুরশেদকে পাবনা, নারায়ণগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমানকে ঢাকা, বাগেরহাটের অতিরিক্ত জেলা জজ মো. রেজাউল করিমকে চট্টগ্রাম, পটুয়াখালীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শফিকুর রহমানকে বগুড়া, পাবনার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরীফ উদ্দিনকে নাটোর, কক্সবাজারের অতিরিক্ত জেলা জজ মো. দলিল উদ্দিনকে মৌলভীবাজার, পাবনার অতিরিক্ত জেলা জজ মো. আবদুল আজিজ মণ্ডলকে পটুয়াখালী, ঢাকার অতিরিক্ত জেলা জজ ফাতেমা নজীবকে গাজীপুর, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুল খায়ের মো. এনামুল হককে রাজশাহী, ঢাকা মহানগর দায়রা আদালতের অতিরিক্ত দায়রা জজ মো. মাহতাব হোসেনকে হবিগঞ্জ, ভোলার অতিরিক্ত জেলা জজ রঞ্জন কুমার সাহাকে জামালপুর, মেহেরপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মোস্তফা করিমকে চট্টগ্রাম, যশোরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানকে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক করা হয়েছে। বিশেষ জজ হলেন যারা সাতক্ষীরার অতিরিক্ত জেলা জজ মো. শরিফ উদ্দিন আজাদকে বরিশালের বিভাগীয় বিশেষ জজ, চাঁদপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হককে ঢাকার বিশেষ জজ আদালত নং-২ এর বিশেষ জজ, শরীয়তপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শফিকুর রহমানকে ফরিদপুরের বিশেষ জজ, কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা জজ গোলাম আহমেদ খলিলুর রহমানকে দিনাজপুরের বিশেষ জজ, সিলেটের অতিরিক্ত জেলা জজ মোসাম্মৎ ফজিলা বেগমকে ঢাকার বিশেষ জজ আদালত নং-৬ এর বিশেষ জজ, নড়াইলের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অমুল্য কুমার সরকারকে পাবনার বিশেষ জজ, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের উপ-সচিব মো. হুমায়ুন কবিরকে ময়মনসিংহের বিশেষ জজ, পঞ্চগড়ের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাফরুল হাসানকে ঢাকার বিশেষ জজ আদালত নং-১০ এর বিশেষ জজ, হবিগঞ্জের অতিরিক্ত জেলা জজ আ.ক. ম. জহুরুল আলমকে টাঙ্গাইলের বিশেষ জজ, ময়মনসিংহের অতিরিক্ত জেলা জজ এ.এইচ. এম. শামসুল আরেফিনকে পটুয়াখালীর বিশেষ জজ, গাইবান্ধার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জালাল উদ্দিনকে কুষ্টিয়ার বিশেষ জজ, ফেনীর অতিরিক্ত জেলা জজ সুফিয়া বেগমকে সিলেটের বিভাগীয় বিশেষ জজ, ব্রাহ্মণবাড়ীয়ার অতিরিক্ত জেলা জজ আবদুল হাই মিয়াকে নোয়াখালীর বিশেষ জজ, খুলনার অতিরিক্ত জেলা জজ মদিনা বেগমকে খুলনার বিশেষ জজ করা হয়েছে। এর বাইরে নেত্রকোনার অতিরিক্ত জেলা জজ একরামুল হক চৌধুরীকে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক, দিনাজপুরের অতিরিক্ত জেলা জজ মো. আনসার আলীকে রাজশাহীর শ্রম আদালতের চেয়ারম্যান, নাটোরের অতিরিক্ত জেলা জজ দিলীপ কুমার দেবনাথকে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক করা হয়েছে। ঢাকার পরিবেশ আদালতের বিচারক (যুগ্ম-জেলা জজ) ছুমিয়া খানমকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দিয়ে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে পদায়ন করা হয়েছে। অতিরিক্ত জেলা জজ ঢাকা মহানগর দায়রা আদালতের অতিরিক্ত দায়রা জজ মো. রফিকুল ইসলামকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ, কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আনিসুর রহমানকে ঢাকা মহানগর দায়রা আদালতের অতিরিক্ত দায়রা জজ, চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পরেশ চন্দ্র শর্ম্মাকে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. শাহেনুরকে পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে বদলি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/২০৪৮ ঘ.