ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত ও প্রসিকিউশনকে সহায়তার জন্য তিন নারী পুলিশ কর্মকর্তা নিয়োগ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ট্রাইবুন্যালে এই প্রথম নারী তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হলো। স¤প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়।
স্বারষ্ট্র সচিব আবদুস সোবহান শিকদার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের এএসপি মনোয়ারা বেগম, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পরিদর্শক মনোয়ারা বেগম শারমিন এবং বিশেষ শাখার এসআই রানা শারমিনকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থার কো-অর্ডিনেটর মো. সানাউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নতুন কর্মকর্তা নিয়োগের পর মোট তদন্তকারী কর্মকর্তার সংখ্যা দাঁড়ালো ২৩ জন।
নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে এএসপি মনোয়ারা বেগম গত ফেব্র"য়ারি থেকে তদন্ত কর্মকর্তা হিসেবে কাজ করছিলেন জানিয়ে সানাউল বলেন, "প্রজ্ঞাপন জারির পর তিনি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছেন।"
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধ তদন্তে গত বছরের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তদন্ত দল এবং আইনজীবী প্যানেল ঘোষণা করে সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/১৯২৮ ঘ.
bdnews24