২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে পুলিশি বাধায় ইউনিপে গ্রাহকদের আত্মাহুতি কর্মসূচি পণ্ড

সিলেটে পুলিশি বাধায় মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি ইউনিপেটুইউ গ্রাহকদের আত্মাহুতি কর্মসূচি পণ্ড হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2011, 01:29 PM

Updated : 24 Aug 2022, 03:55 PM

সিলেট, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে পুলিশি বাধায় মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি ইউনিপেটুইউ গ্রাহকদের আত্মাহুতি কর্মসূচি পণ্ড হয়েছে। বিনিয়োগ ফেরতের দাবিতে বৃহস্পতিবার বেলা আড়াইটায় এক দল গ্রাহক সিলেট রেল স্টেশনে ঢাকাগামী পারাবত এক্সপ্রেসের সামনে বসে আত্মাহুতির চেষ্টা চালায়। তবে পুলিশ লাঠিপটা করে তাদের উঠিয়ে দেয়। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বেলা ২টায় ইউনিপে'র কয়েকশ গ্রাহক স্টেশনের সামনে জড়ো হন। বেলা আড়াইটায় তারা কলেমা পড়ে গলায় কাফনের কাপড় বেঁধে স্টেশনের ভেতর ঢুকে পড়েন। দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, ইউনিপেটুইউ'র কিছু গ্রাহক রেললাইনের ওপর শুয়ে ট্রেন চলাচলে বিঘœ ঘটাতে চেয়েছিলো। তাদের রেল লাইনের ওপর থেকে সরিয়ে দেওয়া হয়। সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক সাইদুর রহমান জানান, ঢাকাগামী পারাবত এক্সপ্রেস নির্ধারিত সময়েই সিলেট ছেড়েছে। এদিকে স্টেশনে ঢোকার আগে এক সমাবেশে ইউনিপেটুইউ গ্রাহক ফোরামের কেন্দ্রীয় মহাসচিব আলতাফ মাহমুদ বলেন, ইউনিপেটুইউ কর্তৃপক্ষ গ্রাহকদের টাকা আত্মসাত করে দেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তিনি ইউনিপেটুইউ'র ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের আটক, পাসপোর্ট জব্দ এবং জমা করা টাকা সরকারি জিম্মায় এনে তা গ্রাহকদের ফেরত দেওয়ার দাবি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯২৫ ঘ.